ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম
চট্টগ্রাম-১৫
সাতকানিয়া-লোহাগাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী  নাজমুল মোস্তাফা আমীনকে আচরণবিধি ভঙ্গ করে শোডাউন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে  শোডাউন নিয়ে আমিরাবাদ সিটিজেন পার্ক এর সামনে আসলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

জানা গেছে, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে একাধিক নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউন নিয়ে উপস্থিতি হয়। এবং আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা