ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া রাহাতআলী স্কুল পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
পটিয়া রাহাতআলী স্কুল পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছবির ক্যাপশন: পটিয়া রাহাতআলী স্কুল পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ার শতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের স্মৃতি বুকে ধারণ করা আবদুস সোবহান রাহাতআলী উচ্চ বিদ্যালয় সরকারি পরিদর্শনে আসেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। পরিদর্শনের শুরুতেই তাঁর সামনে বিদ্যালয়ের পটভূমি, সুদীর্ঘ ইতিহাস, শিক্ষা বিস্তারে অবদান এবং শতবর্ষের গৌরবময় পথচলার কথা তুলে ধরা হয়।
​বিদ্যালয়ের অন্তর্নিহিত সামাজিক বাস্তবতা, শিক্ষার আলো বিস্তারে অগ্রণী ভূমিকা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ইতিহাস শুনে বিভাগীয় কমিশনার গভীরভাবে আবেগাপ্লুত ও মুগ্ধ হন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত মতবিনিময় করেন এবং পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবীয় মূল্যবোধ ও সুন্দর জীবন গড়ে তোলার পরামর্শ দেন।
​পরবর্তী সময়ে তিনি বিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার ঘুরে দেখেন। শিক্ষার পরিবেশ ও সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
​শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বিদায়মুহূর্তে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের প্রশংসনীয় ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রত্যাশা—জাতীয়করণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত