ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ার ছেলে অভিসহ ১২জন ছাত্র লীগ নেতা চট্টগ্রামে গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
পটিয়ার ছেলে অভিসহ ১২জন ছাত্র লীগ নেতা চট্টগ্রামে গ্রেপ্তার। ছবির ক্যাপশন: পটিয়ার ছেলে অভিসহ ১২জন ছাত্র লীগ নেতা চট্টগ্রামে গ্রেপ্তার।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের ছাত্রলীগের নেতা মোরশেদুল আলম অভিসহ ১২জনকে গ্রেপ্তার করেন চট্টগ্রাম নগরীর চান্দঁগাও থানার পুলিশ। 
পুলিশের তথ্য সুত্রে জানা যায়,শনিবার (২৫শে জুলাই)রাত ১০টায় চট্টগ্রাম নগরীর চান্দঁগাও বাস টার্মিনাল নাশকতার পরিকল্পনার গোপনসুত্রে খবর পেয়ে চান্দঁগাও থানার পুলিশ সদস্য ঘটনা স্হলে পৌঁছে অভি সহ ১২জনকে গ্রেফতার করে চান্দঁগাও থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত থাকা কয়েকজন পালিয়ে যায়। জুলাই সহিংসতা ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।এছাড়া পটিয়া থানায় অভির বিরুদ্ধে সহিংসতা ঘটনার ২টি মামলা চলমান আছে। 
চান্দঁগাও থানার ওসি জসিম উদ্দিন বলেন,চান্দঁগাও বাস টার্মিনালে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা অভি সহ ১২জনকে গ্রেপ্তার করা হয়।কয়েকজন পালিয়ে যায়।গ্রেফতার কৃতদের আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয় এবং পলাতকদের সনাক্ত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। 
মোরশেদুল আলম অভি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে।সে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালনে ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল