ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়। ছবির ক্যাপশন: পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম:প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া জিরি ইউনিয়ন শান্তির হাট নাথপাড়া জগন্নাথ বাড়ির ছেলে পুলক নাথ(২৫)আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়। 
পারিবারিক সুত্রে জানা যায়,তার পিতা মধুসূদন নাথ বলেন,শনিবার(৩১শে অক্টোবর) রাত স্বজনদের মাধ্যমে জানতে পারি পুলকের মিশরিয় রুমমেট ২০দেরহামের জন্য ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে।সে আগামী শুক্রবার বাড়ি ফেরার কথা। 
তার বোন বলেন,মাত্র ২০দেরহামের জন্য রান্না ঘর হতে ছুরি এনে গলায় ছুরিকাঘাত করে আমার ভাইকে মেরে ফেলে।মাত্র ৪বছর ৫মাস হয়েছে বিদেশ গিয়েছে। 
তার মা বলেন,আমার ছেলেকে যেভাবে মেরেছে তাকেও সেভাবে মারতে হবে।আমি এর বিচার চায়। 
প্রবাসী নিহত পুলক আবুধাবি মুসাফফের নামক জায়গায় থাইগ্লাসের কাজ করেন।দেনা পাওনা সব শোধ করে এবার ঘর করার কাজে হাত দেয়ার প্রস্তুতি নিয়ে আগামী শুক্রবার বাড়ি ফেরার কথা। কিন্ত সৃষ্টি কর্তা এক নিমিষে সব কিছু ধুলিসাৎ করে দিল।প্রতিবন্ধী ভাই,মা বাবাকে নিয়ে তার সংসার।তার মৃত্যুর সংবাদ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত