ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার ২৮৯ সংসদীয় আসনের নব নির্বাচিত আলহাজ্ব এনামুল হক এনাম এমপির সাথে স্হানীয় রেস্তোরাঁয় পটিয়ার কর্মরত সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুস্টিত হয় ।
মঙ্গলবার(১৭ই মার্চ)স্হানীয় রেস্তোরায় অনুস্টিত মত বিনিময় সভায় মাননীয় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, আমি পটিয়াকে অত্যাধুনিক মডেল শহর রুপে সাজিয়ে পটিয়াবাসীকে উপহার দিতে চায়। চাঁদাবাজ,সন্ত্রাসী,অপহরণ,সহ কোন প্রকার অনিয়ম পটিয়া চলবে না।এই পটিয়াকে যদি সুন্দর আর্দশ উপজেলা শহর গড়ে তুলতে চান,তবে আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।তথ্য, পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদের একটি সুন্দর আর্দশ উপজেলা শহর উপহার দেবো।
এই সময়ে উপস্থিত ছিলেন,বিএনপির নেতৃবৃন্দের মধ্যে পৌরসভার সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলার সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,সাবেক যুগ্ন আহবায়ক আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মইনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম,দঃজেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ,যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান। পটিয়ায় কর্মরত প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন প্রত্রিকায় কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট