ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় অনলাইন জুয়াড়ি গ্রেফতার ১।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
পটিয়ায় অনলাইন জুয়াড়ি গ্রেফতার ১। ছবির ক্যাপশন: পটিয়ায় অনলাইন জুয়াড়ি গ্রেফতার ১।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩স্মার্ট মোবাইল সহ ওসমান গনী (২৮)নামের একজন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার করে। 
পটিয়া থানা সুত্রে জানা যায়, ২৫শে জুলাই(শুক্রবার) রাত ২টা গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ পরিদর্শক(তদন্ত) যুযুৎস চাকমার নেতৃত্বে এস আই (নি:)ক্যলাহ চিং মারমা ও এস আই মো: শামিম ভুইয়া সহ দক্ষ কনস্টেবল নিয়ে একদল পুলিশ উপজেলার ১৬নং কচুয়াই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আজিজ উল্লাহ ওস্তাদ পাড়ার মুদির দোকানে অভিযান চালিয়ে ৩টি স্মার্ট মোবাইল সহ ওসমান গনী নামের এক জুয়াড়িকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার সাথে আরো কয়েকজন ছিল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।ওসমানের কাছ থেকে অনলাইন জুয়াড় অ্যাপস,একাধিক জুয়াড় আই ডি,বিভিন্ন পাসওর্য়াড উদ্ধার করে পুলিশ। 
পটিয়া থানায় মামলা নং- ৩১/২৫/৭/২৬ জুয়া প্রতিরোধ আইন ২০২৬এর ১৬/২৭ধারায় মামলা রুজ করা হয়। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ওসমান গনীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।পলাতকদের সনাক্ত করে গ্রেফতার করা হবে। চট্টগ্রামের সকল উপজেলায় জুয়া খেলা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক ওসমান গণি উপজেলার ১৭নং খরনা ইউনিয়নের উত্তর খরনা গ্রামের নুরউদ্দিন ফকিরের বাড়ির আবু তাহেরের পুত্র।
অনলাইন জুয়াড়ি ওসমান গণীর গ্রেফতারের সংবাদ পেয়ে এলাকাবাসী পুলিশকে ধন্যবাদ জানান এবং এলাকায় এখনও অনেক জুয়াড়ি আছে তাদের গ্রেফতার করে আইনের কাছে সোর্পদ করতে পুলিশের কাছে অনুরোধ জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত