ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ আওয়ামী লীগ ও যুবলীগের সক্রীয় জাহাঙ্গীর আলম,নাছির,ও কায়ছার নামের ৩জনকে গ্রেফতার করে।
পটিয়া থানা সুত্রে জানা যায়, শনিবার(১৪ই নভেম্বর) রাত ১০টা পটিয়া থানার একদল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন গোরানখাইন গ্রামে এক নির্জন বাড়ি থেকে আওয়ামী লীগের কুসুম পুরা ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুবলীগের নাছির, কায়সারকে গ্রেপ্তার করেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অন্য কোন অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট