ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। ছবির ক্যাপশন: পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন ৩নং ওর্য়াডের পশ্চিম থানা মহিরা গ্রামের নুসরাত জাহান জেরিন (১৯)নামের এক তরুণী আত্মহত্যা করেন।
স্হানীয়দের সুত্রে জানা যায়,রবিবার (২৬শে জুলাই) দুপুর ১টায় তার নিজ রুমে স্বজনরা তাকে ঝুলন্ত আবস্হায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে আসে। 
ক্রন্দনরত আবস্হায় তার মা বলেন,মেয়ের সাথে ঝগড়াঝাটি হয়নি,যদি হত তা হলে মনকে বুঝাতে পারতাম।কেন মেয়ে এ কাজ করল কিছুতেই বুঝতে পারছি না। 
সে কর্ণফুলি আবদুল জলিল চৌধুরী কলেজের রোভার স্কাউটস গ্রুপের প্রাক্তন গার্ল-ইন-রোভার এবং এস এ উচ্চ বিদ্যালয়ের-২০২৩ ব্যাচের প্রাক্তন ছাত্রী ছিলেন।তার পিতার নাম মোহাম্মদ লোকমান। 
আকস্মিক তার মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্খীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বুঝা যাবে তার প্রকৃত মৃত্যুর রহস্য।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল