ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম। ছবির ক্যাপশন: পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বনামধন্য খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলি আকস্মিক পরিদর্শন করেন পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক এনাম। 
বৃহস্পতিবার (১৩ই আগস্ট) মাননীয় সাংসদ আলহাজ্ব এনামুল হক এনাম সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়ে প্রতিস্টান দুটির উৎপাদন প্রক্রিয়া,গ্রহণযোগ্য পরিবেশ,বর্জ্য ব্যবস্হাপণা,পণ্যের মান,পরিস্কার পরিচ্ছন্নতা,পানি নিস্কাসন ও ওজনসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের শেষে তিনি সাংবাদিকদের ব্রীফিং দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।ব্রীফিংকালে তিনি বলেন, প্রতিষ্ঠান দুটির কার্যক্রম উন্নত পর্যায়ের দেখা যায়। জঙ্গলখাইন ইউনিয়ন চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পাশে ফুলকলি প্রতিস্টানে আগের চাইতে অনেক উন্নতি দেখা যায়। পরিস্কার পরিচ্ছন্নতা,বর্জ্য ব্যবস্হপনার বিশেষ ব্যবস্হা প্রশংসনীয় উদ্যেগ।ইটিপি বাস্তবায়নের ক্ষেত্রে আগের চাইতে অনেক এগিয়ে। অসম্পন্ন কাজগুলো দ্রুত সম্পন্ন করতে প্রতিস্টানটির কতৃপক্ষকে তাগাদা দেন।যাতে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্হার উন্নত হয়।পাচুরিয়া এলাকায় বনফুল প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও ইটিপি ব্যবস্হা সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজির্স্টাট ফারহানুর রহমান, চট্টগ্রাম জেলা কার্য্যলয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিচুর রহমান,পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো:মঈনউদ্দীন,পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদ্যস সচিব খোরশেদ আলম,দক্ষিণ জেলা বিএনপির সচিব তরিকুল ইসলাম,পটিয়া উপজেলা ক্রীড়া সংস্হার সদ্যস সচিব মঈনুল আলম ছোটন,ফুলকলির জি এম জসিম উদ্দীন,বনফুলের জিএম শাহ কামাল মোস্তাফা ও এডমিন শহিদুল আলম প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য