ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 16, 2026 ইং
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে  হত্যার অভিযোগ ভাতিজার। ছবির ক্যাপশন: পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় চাচা আবুল কালামকে বাস চালক (৬০)ইচ্ছা করে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ আনেন ভাতিজা জসিম উদ্দিন শিবলী। 
রোববার(১৫ই নভেম্বর) ভারসাম্যহীন আবুল কালাম পটিয়া ভুমি অফিস সংলগ্ন শ্যামলী বাস কাউন্টারের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দক্ষিণ পাশে রাস্তায় শুয়ে আছেন।এমন সময় পটিয়া বাস স্টেশন মুখী একটি মিনি বাস ইউটান নিতে গিয়ে শুয়ে থাকা আবুল কালামের গায়ে তুলে দেয় এবং একবার আপ-ডাউন করে সামনের দিকে চলে যায়।খবর পেয়ে তার স্বজনরা এসে তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাতিজা জসিম উদ্দিন শিবলী বলেন,সিসি ফুটেজে স্পষ্ট দেখা যায়, বাস চালক ইচ্ছে করে আমার চাচার গায়ে গাড়ি তুলে দেয় এবং গাড়িটি একবার সামনে আবার পিছনে আবার সামনে এতে প্রমানিত হয় যে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়।পরিবারের সাথে আলাপ করে আমরা মামলা করবো।তার ২ছেলে,১ছেলে শহরে থাকে আপরজন পটিয়ায় রিকশা চালায়।সে ভারসাম্যহীন বাড়িতে থাকতে চায় না। জোর করে নিয়ে গেলে চলে আসে। 
সে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নুরনবী মেম্বারের বাড়ির আবদুর রশিদের ছেলে ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ