ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার জংগলখাইন ইউনিয়নের (১নং ওয়ার্ড)এয়াকুবদন্ডী গ্রামের মনসা বাদামতলস্হ প্রবাসী আব্বাস মিয়ার ঘরে এক দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে প্রায় ৭ভরি স্বর্ণ ও নগদ ২০/২৫হাজার টাকা নিয়ে যায়।
ঘটনাটি ঘটে ২৫জুলাই(শনিবার) রাত৪টায়।আব্বাস মিয়া বলেন,স্বামী নিয়ে বেড়াতে আসা আমার মেয়ে চিৎকার দিলে ঘুম থেকে আমি উঠে দেখি ৩/৪জন ডাকাত মাথায় পিস্তল ধরে রুমে বসিয়ে রাখে এবং চাবি খুঁজে, চাবি নিয়ে আলমারি থেকে স্বর্ন ৩ভরি,আমার স্ত্রীর গলার চেইন ১ভরি নিয়ে নেয়।বেড়াতে আসা নাসরিন সুলতানা বলেন,হঠাৎ ২জন ডাকাত মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি থেকে ৩ভরি স্বর্ণ,১টি আংটি,১টি মোবাইল সেট ও নগদ ২০/২৫ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা ঁঅস্ত্রের মুখে সকলকে একটি রুমে জিম্মি করে রাখে।তারা ৯/১০জন হবে।মসজিদের মুয়াজ্জিনকে অস্ত্রের মুখে আটকে রাখেন।ডাকাতির শেষে হাইচে করে পালিয়ে যাবার সময় স্হানীয়রা চিৎকার দিলে তারা ২রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে এসে পুলিশকে খবর দেয়।পুলিশও ঘটনা স্হল পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় এলাকার মানুষ জড়িত আছে বলে মন্তব্য করেন স্হানীয়রা।
দৈনিক চট্টগ্রামপোস্ট