ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চক্রশালা কমল মুন্সির হাটের দক্ষিণে ফোর স্টার ক্লাবের সামনে ঈগল আর পিকআপ ভ্যানের মুখমুখী সংর্ঘষে ৪জন গুরতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানা যায়,সোমবার(২৭শে জুলাই,রাত সাড়ে ১১টায়) চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী ঈগল পরিবহনের সাথে বিপরীত মুখী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মিনি ট্রাকের চালক সহ ৪জন গুরতর আহত হলে,তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন এলাহাবাদ এলাকার ১)সালামত উল্লার ছেলে আলম শের,২)বান্দরবন জেলার মেম্বারপাড়ার জামাল উদ্দিনের ছেলে আবিদ হাসান ফাহিম,৩)চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার আহমদ হোসেনের ছেলে রুকন,৪)চন্দনাইশ উপজেলার সাইফুল ইসলামের ছেলে বাবু।মুখোমুখী ভয়াবহ সংর্ঘষে পিকআপ ভ্যানটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজেশ চক্রবর্তী বলেন,ঘটনা স্হলে খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের কর্মীদরে পাঠিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করা হয়।
হাইওয়ে থানার এস আই বিধান দে বলেন,হাইওয়ের পুলিশ এসে দ্রুত যানজট নিরসন করে যানবাহন চলাচলের সুযোগ করে দেন।
পটিয়া হাসপাতালের ডাক্তার হাদিস সাজ্জাদ বলেন ,মুখোমুখী সংর্ঘষে গুরতর আহত ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরী ভাবে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট