ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় মাটির ঘর ধসে পড়ে ১বৃদ্বা মহিলা আহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
পটিয়ায় মাটির ঘর ধসে পড়ে ১বৃদ্বা মহিলা আহত। ছবির ক্যাপশন: পটিয়ায় মাটির ঘর ধসে পড়ে ১বৃদ্বা মহিলা আহত।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে মাটির ঘর ধসে পড়ে মাজেদা বেগম(৬০) নামের এক বৃদ্ধা মহিলা আহত হয়। 
স্হানীয় সুত্রে জানা যায়,বুধবার (১০ই জুলাই) রাতে প্রবল বৃষ্টির ধারায় উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৬নং ওর্য়াডের আবদুস সালাম মাতব্বর বাড়ির মাজেদা বেগম এর মাটির ঘর বৃ্ষ্টির পানিতে চুপসে সমর্পূণ ধসে পড়ে। এসময় ঘরে মাজেদা বেগম অবস্হান করছিল।মাটির হুড়মুড় শব্দ শুনে মাজেদা বেগম দৌড়ে পালাতে গিয়ে সামান্য আঘাত পায়, তবে বেচেঁ যান তিনি। মুষলধারে টানা ৪দিন বৃষ্টির পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হলে মাটির ঘর ঝুঁকি পূর্ণ হয়ে দাঁড়ায়।একই ইউনিয়নের সামশুল আলম,শাহজাহান এর মাটির ঘর ধসে পড়ার খবর পাওয়া যায়।কাচা মাটির ঘর ধসে পড়ে নিহতের খবর এখনো পাওয়া যায় নি। 
হাইদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে  ছুটে যায়,ইউএনও স্যারের নির্দ্দেশে সেখানে শুকনো খাবার বিতরণ করি। তাকে নিরাপদ স্থানে অক্ষত আবস্হায় রাখি।পানিবন্দী এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্হা করি,স্বাস্থ্য কেন্দ্রে গাছ পড়ে কেন্দ্রটি ঝুঁকি পূর্ণ হয়ে পড়ে।গাছটি কেটে এলাকাটি ঝুঁকিমুক্ত করি।আশ্রয় প্রকল্পের রাস্তাঘাট,কার্লভাট ভেংগে চলাচলের অযোগ্য হয়ে পড়ে ,লোকজন দিয়ে সেটা চলাচলের যোগ্য করে তুলি।ক্ষতিগ্রস্হদের তালিকা তৈরী করে ইউএনও মহোদয়কে দেবার ব্যবস্হা করছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ