ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। ছবির ক্যাপশন: পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
ad728
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম -প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদ্রাসার ৯বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো:রবিউল হাসান (২৪)কে বৃহস্পতিবার(১০ই সেপ্টম্বর)রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ। 
অভিযোগ সুত্রে জানা যায়,পটিয়া আমজুরহাট বাজারস্হ জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের রাস্তার মুখে এম আর টাওয়ার (২য় তলায়) শাহ মালেকিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হেফাজ বিভাগের ভুক্তভোগী ছাত্র(৯)কে,উক্ত মাদ্রাসার শিক্ষক রবিউল হাসান গত ১৫/৭/২৬তাং ও ৩০/৮/২৬ তাং, রাত ৪টায় তাকে মাদ্রাসার রান্না ঘরে বলাৎকার করার অভিযোগ দায়ের করেন পটিয়া থানায় তার অভিভাবক। 
অভিযোগ পাওয়া মাত্র পটিয়া থানার ইনচার্জ জিয়াউল হকের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইলটীম-১০র দায়িত্বরত এসআই(নিঃ)মো:মশিউর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। 
পটিয়া থানার ইনচার্জ জিয়াউল হক বলেন,অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনা স্হলে পৌঁছে আসামীকে গ্রেপ্তার করে। এ ব্যপারে পটিয়া থানায় একটি  মামলা দায়ের হয়।মামলা নং-১৮তাং-১১/৯/২৬ইং ধারা ৯(১)নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রুজু পূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ