ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় গোপন সুত্রে খবর পেয়ে চট্টগ্রামের র্্যাব-৭অভিযান চালিয়ে ১লাখ ইয়াবা,৬জন বাইক আরোহী, ৫টি বাইক সহ আটক করতে সক্ষম হয়।
সিপিবি-৩,মিডিয়া সেন্টারর্্যাব-৭ ব্রিফিং সুত্রে,লেঃ কমান্ডার তাওহীদুল ইসলাম জানান,তারা অবগত আছেন যে,দীর্ঘদিন ধরে পটিয়া মহাসড়ক দিয়ে ইয়াবার বড় চালান একটি বাইকার গ্যাং মাধ্যমে চট্টগ্রামে প্রবেশ করে।এরপর হতে আমরা পটিয়ায় নজরদারি রাখি।এ সময়ে খবর পায় একটি বড় চালান বৃহস্পতিবার(৬ই আগস্ট)ভোরে পটিয়ায় প্রবেশ করবে।সাথে সাথে আমরা পটিয়া ডাকবাংলো মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ১জন বাইক আরোহীকে আটক করে জানতে পারি আরো ৪টি বাইক আসতেছে।ঐ বাইক ৪টি তল্লাশি করে বাইকের বিশেষ জায়গায় সুকৌশলে লুকিয়ে রাখা ১লাখ ইয়াবা উদ্ধার করি।যার মূল্য ৩কোটি টাকা।উদ্ধারকৃত মালামাল,৫টি বাইক সহ ৬জন আসামিকে পটিয়া থানায় হস্তান্তর করা হবে। আটক কৃতরা হলেন ১/মোঃ বশির(৩৮)২/মো:বেলাল (৩২)৩/নুর মোস্তফা (৩৮)৪/হাসান(৩৯)৫/হোসেন(৩৭)৬/সাইফুল (২৯)।
এরা স্বীকার করে যে,তারা বাইক নিয়ে দীর্ঘদিন ধরে রামু হতে চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা পাচার করে আসছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট