ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায়"ভুমি সেবা মেলা"২৬,অনুস্টিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
পটিয়ায়"ভুমি সেবা মেলা"২৬,অনুস্টিত ছবির ক্যাপশন: পটিয়ায়"ভুমি সেবা মেলা"২৬,অনুস্টিত
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া ভুমি অফিস চত্বরে "ভুমি সেবা মেলা-২৬" আয়োজন করেন পটিয়া ভুমি প্রশাসন।
মঙ্গলবার (১৯শে মে)অনুস্টিত "ভুমি সেবা মেলা-২৬" উদ্বোধন করেন চট্টগ্রাম -১২(পটিয়া) সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর  রহমান।স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)রয়া ত্রিপুরা।
উদ্বোধনে প্রধান অতিথি বলেন,ভুমি সেবা জনগণের মৌলিক অধিকার।এই অধিকার হতে জনগণ বঞ্চিত না হতে সরকার আধুনিক ও জনবান্ধব রুপে গড়ে তুলতে আজকের  আয়োজন।ভুমি কর্মকর্তাদের জনগণের প্রতি সেবা প্রদানে দায়িত্বশীল ও সেবামুখী হবার আহবান জানান।"জনবান্ধব অটোমেটেড ভুমি-ব্যবস্হাপনা,সুরক্ষিত ভুমি,সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় সাধারণ মানুষ যাতে হয়রানি মুক্ত হয় এবংঅনলাইন ভুমি সেবা ও সচেতনতা বৃদ্ধি,যেন সহজে ভুমি সেবা গ্রহণের সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে আহবান জানান।
 মেলায় ভুমি উন্নয়ন কর প্রদান,অনলাইনে খতিয়ান ও নামজারি সেবা,ডিজিটাল  ভুমি ব্যবস্হপনা ও সরাসরি অভিযোগ গ্রহণ,প্রযুক্তিনির্ভর সেবা,নাগরিক সেবা দ্রুত স্বচ্ছ সেবা নিশ্চিত সম্পর্কে ধারনা দিতে ভুমি প্রশাসনের এই মেলার আয়োজন। 
এসময়ে উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,বিএনপি নেতা বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,আবদুল মাবুদ,উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব মঈনুল আলম ছোটন, মৎস কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ,শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, ছাত্র দল নেতা আলী হোসেন,জেলা ছাত্র দল এস এম নয়ন সহ প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল