ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের জিরি খলীল মীর কলেজর বিপরীতে ৪একর জমিতে করা হবে'সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং কলেজ।
অনুস্টিত একটি মত বিনিময় সভায়, পটিয়ার গর্ব,পটিয়ার অহংকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সফল শিল্পপতি খলিলুর রহমান গতকাল ২১নভেম্বর স্হানীয় শিল্প উদোাক্তাদের উপস্থিতিতে এই ঘোষণাটি দেন।সভার পর প্রস্তাবিত জায়াটি পরিদর্শন করেন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট গণ।সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বলেন, প্রস্তাবিত কলেজে থাকছে আধুনিক বিজ্ঞান ও প্রকৌশলী ল্যাব, স্মার্ট ক্লাস রুম,গবেষণা কেন্দ্র, আইটি ও উদ্ভাবন ল্যাব,প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এছাড়া ইলেকট্রিক্যাল,সিভিল, কম্পিউটার, মেকানিকাল সহ বিভিন্ন প্রযুক্তি ও বিজ্ঞান শাখায় কোর্স চালু করার পরিকল্পনা আছে।
পরির্দশনকালে উপস্থিত ছিলেন, কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান,আল আরাফাহ ব্যাংকের পরিচালক আহমেদুল হক,মীর গ্রুপের
ব্যবস্হাপনা পরিচালক আবদুস সালাম, গাফফার নাহার ট্রাষ্টের চেয়ারম্যান শামসুল আলম, খলিল মীর কলেজের অধ্যক্ষমিজবাউল হক,এবিটস সভাপতি ইদ্রিচ চৌধুরী অপু,ব্যবসায়ী সাইফুল ইসলাম, আল আরফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আরিফুর রহমান সুমন,কুসুমপুরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।
স্হানীয়রা বলেন, এই কলেজটি প্রতিস্টিত হলে, আমাদের এলাকার ছেলেরা এই কলেজে ইন্জিনিয়ারিং শিক্ষা পড়ে প্রতিস্টিত হতে পারবে।দুর কোথাও যেতে হবে না।সময় কম লাগবে, খরচও কম হবে,তেমন মানসিক চাপ ও লাগবে না।
শিল্পপতি খলিলুর রহমান বলেন,একটি দেশ শুধু শিল্প দিয়ে উন্নতি হয়না।টেকসই উন্নয়ন আসে শিক্ষা ও দক্ষতা দিয়ে। তেমন একটি ভিশনের নাম সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং কলেজ। সরকারি অনুমোদন, অবকাঠামো নির্মাণ ও কোর্স পরিকল্পনার আনুষ্ঠানিকতা সহ বিভিন্ন কার্যক্রম প্রাথমিক ভাবে শুরু হয়েছে।শীগ্রই প্রকল্পের মুল কাজ শুরু হবে। কলেজটি বাস্তবায়িতা হলে যুব সমাজের কর্মসংস্তান হবে। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রকল্পের প্রথম আনুষ্ঠানিকতা শেষ হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট