ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রাম পটিয়ায় ডেভিড হার্ট অভিযানে আওয়ামী লীগের রতন চক্রবর্তী ও কৃষক লীগের নুরুল আব্বাস নামের ২জন নেতাকে পৃথক অভিযানে গ্রেফতার করেন পটিয়া থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,রবিবার(২১/১২/২৫)দুপুর ২টায় ডেভিড হার্ট অভিযান পরিচালনা করতে গিয়ে কোলাগাঁও ইউনিয়ন কালারপুল এলাকা হতে নুরুল আব্বাস(৩৭)নামের এক কৃষক লীগের নেতাকে গ্রেফতার করে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।সে আওয়ামী লীগের ওর্য়াডের সাংগঠনিক পদের দায়িত্বে ছিলেন। সে বড়লিয়া ইউনিয়নের (৬নং ওর্য়াড)মৃত বাদশা মিয়ার ছেলে।
শনিবার(২০/১২/২৫)দিবাগত রাতে অভিযান চালিয়ে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের(৪নং ওর্য়াড)বোর্ড অফিস হতে রতন চক্র বর্তী নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে।সে উক্ত ওয়ার্ডের দূর্গাপদ চক্রবর্তীর ছেলে।
পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু চাকমা বলেন,তাদের বিরুদ্ধে রাস্ট্র বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে।এ ছাড়াও তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা রয়েছে।গ্রেফতার করে তাদের আদালতে সোপর্দ করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট