ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : May 5, 2026 ইং
পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। ছবির ক্যাপশন: পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-


চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা  করে যুবলীগের নেতা সহ ৩আসামী গ্রেপ্তার করে। 

পটিয়া থানা সুত্রে জানা যায়,৪ই মে(সোমবার)রাত সাড়ে ৩টায় খরনা ইউনিয়নের উত্তর খরনা ওয়াহেদুর পাড়ায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মাইমুনুল ইসলাম (৩৩)কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।সে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।অত্র এলাকার মৃত রমিজ আহমদের পুত্র।তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে। একই রাতে অভিযান চালিয়ে বড়লিয়া ইউনিয়ন পূর্ব বাড়ৌকাড়া গ্রামের মো:ফরহাদ (২৮)কে গ্রেপ্তার করে।সে জি আর মামলার সাজা পরোয়ানা ভুক্ত আসামি। সে অত্র এলাকার মো: হারুনর পুত্র।একই অভিযানে পটিয়া পৌরসভার ৮নং ওর্য়াড দক্ষিণ গৌবিন্দারখীল থেকে মো: নাছির উদ্দীন(৩০)কে গ্রেপ্তার করে।সে সি আর মামলার পরোয়ানা ভুক্ত আসামি। সে অত্র এলাকার বশির আহমদের পুত্র। 

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক শফিকউল্লাহ,সহ-উপ-পরিদর্শক জাফর আহমদ,উপ-পরিদর্শক মো:বিল্লাল হোসেন সরকার ও  উপ-পরিদর্শক আতাউর রহমান। পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,পলাতক সাজাপ্রাপ্ত, কিংবা পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে।  গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়।




নিউজটি পোস্ট করেছেন : মোঃ নজরুল ইসলাম

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ