ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকালমৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকালমৃত্যু ছবির ক্যাপশন: মোহাম্মদ আরফাত হোসেন ইমন
ad728

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আরফাত হোসেন ইমন (২৮) নামের এক যুবকের অকালমৃত্যু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইমন বাড়ির রাস্তার পাশে ছিঁড়ে পড়ে থাকা একটি সচল বৈদ্যুতিক তার অসাবধানতাবশত হাত দিয়ে ধরে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা তাঁকে মৃত ঘোষণা করেন।

​বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ  প্রকৌশলী রেজাউন নবী জানান, অসাবধানতাবশত বাতাসে ছিঁড়ে পড়া সচল বৈদ্যুতিক তার ধরে ফেলায় তাঁর এই মর্মান্তিক মৃত্যু ঘটে।

​ইমনের অকালমৃত্যুতে স্মৃতিচারণ করে তরিকুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, "ইমন খুব ভালো মনের মানুষ ছিল। যেকোনো সামাজিক ও মানবিক কাজে সে সবসময় এগিয়ে আসত। পরোপকারী এই যুবকের মধ্যে কোনো অহংকার ছিল না, সবার সঙ্গেই সে মিশত। গতকালই তার বড় মা মারা গিয়েছিলেন, সেই জানাজা ও সৎকারের যাবতীয় কাজ ইমন নিজেই সামলেছে। অথচ আজ সেই চেনা মানুষটি আর আমাদের মাঝে নেই, তা ভাবতেই কষ্ট হচ্ছে।"

​ইমনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারে একদিনের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়।

​সোমাবার রাত সাড়ে ১১টায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পটিয়া মডেল মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত