ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় সেনা অভিযানে ১১৬ লিটার মদ সহ ১জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
পটিয়ায় সেনা অভিযানে ১১৬ লিটার মদ সহ ১জন আটক ছবির ক্যাপশন: ১১৬ লিটার মদ সহ ১জন আটক
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্গ্রামের পটিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১১৬লিটার মদ সহ মোহাম্মদ রুবেল(২৬) নামের একজনকে আটক করেন। 

স্হানীয় সুত্রে জানা যায়, গত বুধবার (১৭/১২/২৫)ভোর রাতে গোপন সুত্র খবর পেয়ে পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে একদল সেনা সদস্য পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে নচু সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে ১১৬লিটার চোলাই মদ সহ মোহাম্মদ রুবেল নামের একজন মদ ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মদের মূল্য প্রায় ১লাখ টাকা।আটককৃত মদ ও রুবেলকে পটিয়া থানায় হস্তান্তর করেন। 

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, এ ব্যাপারে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। জব্দ করা মদ ও আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোর্পাদ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট