ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় ৭বছরের শিশু কন্যা ধর্ষনের আসামি সোলেমান(৪২)কে পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ যে,সোলাইমান ও শিশু কন্যার পরিবার উভয়ে পটিয়া পৌরসভার ৩নং ওর্য়াড উত্তর গৌবিন্দারখীল ভাড়া বাসায় পাশাপাশি থাকেন। এ সুযোগে সোলাইমান,তরমুজ খাওয়ার লোভ দেখিয়ে শিশু কন্যাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে তা জানাজানি হলে শিশু কন্যার মা গত২০শে এপ্রিল সোলাইমানকে আসামি করে পটিয়া থানায় মামলা করেন।এতে ধর্ষক সোলাইমান পালিয়ে যায়।গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ২৫শে এপ্রিল (শনিবার)ইন্দ্রপুল লবণ মিল হতে গ্রেফতার করে পটিয়া থানায় নিয়ে আসে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, ধর্ষক সোলাইমানকে গ্রেফতার করা হয়।আইন গত প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট