ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার নবাগত এমপি আলহাজ্ব এনামুল হক এনাম পটিয়ার উন্নয়নের দ্বার উন্মোচিত করতে এই প্রথম ১৬কোটি ২০লাখ টাকার ২টি প্রকল্পের কাজ উদ্ভোধন করেন।
গত১লা মার্চ(রবিবার) চট্টগ্রাম বিভাগের উপজেলা সড়ক ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় পটিয়ার খরনা ভাইয়ার দিঘি থেকে অলির হাট পর্যন্ত প্রায় ১কিঃমিঃ সড়ক(ব্যয় প্রায় ২কোটি ২০লাখ টাকা) এবং কান্চননগর ইউপি হতে শোভন দন্ডী ইউনিয়ন হয়ে মুরালিঘাট পর্যন্ত প্রায় ৩কিঃমিঃ সড়ক (ব্যয় প্রায় ১৪কোটি টাকা)উন্নয়ন প্রকল্পের কাজ এর ভিক্তিপ্রস্হর স্হাপন উদ্বোধন করেন চট্টগ্রাম-১২(পটিয়া) সংসদ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
প্রকল্প কাজ উদ্ভোধন
অনুস্টানে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল,পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দঃজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন আহমদ, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মাবুদ, প্রকল্প দুটির ঠিকাদার নিপা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও বিএনপির নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন। চট্টগ্রাম দঃজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ওবায়দুল হক রিকু,জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এস এম হোসনে নয়ন।
সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, পটিয়া বাসী ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে সংসদে পাঠিয়েছেন পটিয়ায় উন্নয়নের ছোঁয়া জনগণের মধ্যে পৌঁছে দিতে।এতে পটিয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা ঘাট উন্নয়নের ছোঁয়া দিয়ে পরিবর্তন করে নতুন রুপে পটিয়াকে সাজিয়ে দেবো।সন্ত্রাস,চাদাঁবাজ মুক্ত ও মাদকমুক্ত সমাজ পটিয়া বাসীকে উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ব।

দৈনিক চট্টগ্রামপোস্ট