ঢাকা | বঙ্গাব্দ

পরিত্যক্ত শিশু পার্ক পরিস্কার হলো বিডি ক্লিন দীঘিনালার উদ্যোগে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
পরিত্যক্ত শিশু পার্ক পরিস্কার হলো বিডি ক্লিন দীঘিনালার উদ্যোগে ছবির ক্যাপশন: দীঘিনালায় বিডি ক্লিনের উদ্যোগে পরিত্যক্ত শিশু পার্ক পরিষ্কার
ad728
প্রবীর সুমন 
 খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা উপজেলা শিশু পার্ক পরিস্কার-পরিচ্ছন্ন করে নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীঘিনালা টিম। শুক্রবার(১৪ নভেম্বর ) সকালে সংগঠনের চলমান পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

বিডি ক্লিনের সদস্যরা জানান, শিশুদের বিনোদনের জায়গা হিসেবে নির্মিত হলেও অব্যবস্থাপনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। শিশু-কিশোরদের নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তাই তারা পার্কটিকে পুনরায় ব্যবহারযোগ্য করার উদ্যোগ নেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন। উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ আলী, ভারপ্রাপ্ত আইটি সমন্বয়ক এ্যারিয়েন চাকমা, আবদুল কাদেরসহ বিডি ক্লিন দীঘিনালার সক্রিয় সদস্যরা।

স্বেচ্ছাসেবীরা ঝোপঝাড় পরিষ্কার, প্লাস্টিক ও শুকনো আবর্জনা অপসারণ, কর্ণার ও বসার স্থানগুলো ধোয়া-মোছাসহ সম্পূর্ণ এলাকা পরিস্কার করেন। পুরো সময়জুড়ে তারা “যেখানে থাকি, সেখানেই পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলি” এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ চালিয়ে যান।

এসময় তারা জনগণকে যত্রতত্র ময়লা না ফেলা ও নিজ পরিবেশ নিজেই পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তাদের কথায়
“পরিচ্ছন্ন বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এটি আমাদের সিদ্ধান্ত। শুরু হোক আমার-তোমার ছোট ছোট আচরণ থেকেই পরিবর্তন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা শিশু পার্কটি পুনরায় পরিস্কার হওয়ায় তারা সন্তুষ্ট। এলাকাবাসীর মতে, বিডি ক্লিনের এ ধরনের কার্যক্রম শুধু পরিচ্ছন্নতাই নয়, বরং সামাজিক দায়িত্ববোধও বাড়িয়ে দিচ্ছে।

কর্মসূচির শেষে বিডি ক্লিন সদস্যরা জানান, দীঘিনালাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব উপজেলায় রূপান্তরিত করতে তারা আগামী দিনগুলোতে আরো ব্যাপক আকারে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স