ঢাকা | বঙ্গাব্দ

পাঁচলাইশের পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন শামসুজ্জামান হেলালী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
পাঁচলাইশের পানিবন্দী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন শামসুজ্জামান হেলালী ছবির ক্যাপশন: শামসুজ্জামান হেলালী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
 টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার অন্তর্গত ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে শনিবার (১১ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং মানবিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে জামায়াতে ইসলামী শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ইসমাঈল হোসেন সিরাজী, বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড জামায়াতের আমীর অধ্যক্ষ নুরুল আলম, জামায়াত নেতা জাফর আহমদ, আরিফ মইনুদ্দিন নয়ন, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন