ঢাকা | বঙ্গাব্দ

পাঁচ দিনব্যাপী বিসিক বিজয় মেলার পর্দা উঠছে সোমবার

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
পাঁচ দিনব্যাপী বিসিক বিজয় মেলার পর্দা উঠছে সোমবার ছবির ক্যাপশন: বিসিকের পাঁচ দিনব্যাপী বিজয় মেলার পর্দা উঠছে সোমবার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিজয়ের মাস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পাঁচ দিনব্যাপী মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক)। আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) ‘বিসিক বিজয় মেলা-২০২৫’ এর পর্দা উঠছে। চলবে শুক্রবার (৫ ডিসেম্বর) পর্যন্ত।

মেলায় থাকবে হস্ত ও কারুশিল্পের নানান পণ্যের সমাহার। বিসিকের নিবন্ধিত উদ্যোক্তাদের তৈরি হরেক রকমের দেশি পণ্যও মিলবে এ মেলায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্যোক্তাদের তৈরি পণ্যের পরিচিতি, বিপণন ও বাজার সম্প্রসারণের উদ্দেশে বছরের বিভিন্ন সময়ে রাজধানীতে হস্ত ও কুটিরশিল্প মেলা আয়োজন করে থাকে বিসিক। এসব মেলায় হস্তশিল্প, যেমন- নকশিকাঁথা, মাটির গয়না, কাঠের খেলনা ও অন্যান্য কারুশিল্পের পণ্য প্রদর্শিত ও বিক্রি হয়।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব