ঢাকা | বঙ্গাব্দ

পানছড়ির দুর্গম এলাকায় শীতার্তদের মাঝে দীঘিনালা জোনের কম্বল বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2025 ইং
পানছড়ির দুর্গম এলাকায় শীতার্তদের মাঝে দীঘিনালা জোনের কম্বল বিতরণ ছবির ক্যাপশন: কম্বল বিতরণ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) দীঘিনালা জোন কমান্ডার লে: কর্নেল মো: ওমর ফারূক এর নির্দেশনায় ক্যাপ্টেন হাসনাইন আলভির নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

প্রচণ্ড শীতে কষ্টে থাকা দুর্গম এলাকার শতাধিক পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও পাহাড়ি ভৌগোলিক প্রতিকূলতার মধ্যেও সেনাবাহিনীর সদস্যরা প্রত্যন্ত পাড়াগুলোতে পৌঁছে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট নোমান আল সাবিত ও ওয়ারেন্ট অফিসার মো: খাদেমুল ইসলামসহ সংশ্লিষ্ট সেনা সদস্যরা। স্থানীয় বাসিন্দারা শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

শীত মৌসুমে পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনীর এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড