ঢাকা | বঙ্গাব্দ

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের বার্ষিক সম্মেলন এবং অভিষেক বরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের বার্ষিক সম্মেলন এবং অভিষেক বরণ ছবির ক্যাপশন: বার্ষিক সম্মেলন এবং অভিষেক বরণ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের বার্ষিক সম্মেলন এবং ৫ম সংঘরাজ ও উপ-সংঘরাজ অভিষেক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বৌদ্ধ ভিক্ষু ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৩ মার্চ) সকলে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কার্ব্বারী অ্যাসোসিয়েশন, হেডম্যান অ্যাসোসিয়েশন, ভিক্ষু সংঘের বিভিন্ন উপজেলার প্রতিনিধিসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো এবং সঞ্চালনা করেন ভদন্ত শীলপাল মহাথেরো।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আচার অনুযায়ী পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের ৫ম সংঘরাজ হিসেবে প্রজ্ঞানন্দ মহাথেরো এবং উপ-সংঘরাজ হিসেবে শ্রদ্ধা লংকার মহাথেরোকে সংঘের পক্ষ থেকে অভিষেক পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংগঠনিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনিযুক্ত সংঘরাজ ও উপ-সংঘরাজকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ভিক্ষু সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন সংঘরাজ ও উপ-সংঘরাজের নেতৃত্বে এই সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ