ঢাকা | বঙ্গাব্দ

পেকুয়ায় বজ্রপাতে তরুণীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : May 26, 2026 ইং
পেকুয়ায় বজ্রপাতে তরুণীর মৃত্যু ছবির ক্যাপশন: পেকুয়ায় বজ্রপাতে তরুণীর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে রকিবা জান্নাত (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউপির ৮নং ওয়ার্ডের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিবা জান্নাত পেকুয়া উপজেলার উজানটিয়া ইউপির টেকপাড়া এলাকায় বাসিন্দা মো. ছাদেকের স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত রকিবা জান্নাত সকালে তার বাড়ির ভেতর কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। এ সময় বজ্রপাতের আঘাতে তার শরীরের কাপড় পুড়ে যায়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এমজারুল হক বলেন, ‘আজ সকালে বাড়িতে কাজ করা অবস্থায় বজ্রপাতে রকিবা জান্নাত নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল