ঢাকা | বঙ্গাব্দ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2026 ইং
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটংয়ে পুকুরে ডুবে রাফি মনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

 

 

মঙ্গলবার  (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার টইটং  ইউনিয়নের নাপিতখালী কাদির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাফি মনি ওই এলাকার মিজানুর রহমানের মেয়ে। 

 

 

পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে খেলা করছিল শিশু রাফি। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

স্থানীয় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,  পুুকুরে ডুবে রাফি মনি নামক এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে