নিউজ ডেস্ক | চট্টগ্রাম
প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেল ১৬ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান।
শনিবার তার গ্রেপ্তারের বিষয়টি সামনে আসার পর যোগাযোগ করা হলে ওসি বলেন, “প্রায় ১২-১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়
শনিবার প্রসিকিউশন পুলিশের এসআই তারেকুজ্জামান তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,"গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।"
মামলায় অভিযোগের বিষয়ে পুলিশ বলেছে, চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার কথা বলে ‘বন্ধু’ মিজানুর রহমানের কাছ থেকে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সাড়ে ৫ কোটি টাকা নেন দেবু প্রসাদ।

দৈনিক চট্টগ্রামপোস্ট