ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ছবির ক্যাপশন: প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া র্পযন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন।
২৪ জুলাই (শুক্রবার) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এর দুই দিন পর রোববার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান তিনি।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর গত রোববার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখে স্বাক্ষর করেন। ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানরা এবং সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাভারের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শেরেবাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ