ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি: ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার(৮আগষ্ট) বিকেলে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল,দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  ফৌজুল কবির ফজলু ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠান উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি