ঢাকা | বঙ্গাব্দ

ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাছির উদ্দিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নাছির উদ্দিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা: লায়ন নাছির উদ্দিন চৌধুরীর সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়।
ad728

নিউজ ডেস্ক | চট্টগ্রাম

​বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক লায়ন নাছির উদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নে নাছির উদ্দিন চৌধুরীর নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম রিপনের নেতৃত্বে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, যুগ্ম সম্পাদক এম. এ. মালেক, নাজিম উদ্দিন ও জয়নুল আবেদীনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে অঞ্চলের সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

​উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন নাছির উদ্দিন চৌধুরী বর্তমানে সিবিইউএফটি এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের (সিএলএফ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের