ঢাকা | বঙ্গাব্দ

বন্যাদুর্গত সনাতনী জেলে পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
বন্যাদুর্গত সনাতনী জেলে পরিবারের  পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং ছবির ক্যাপশন:
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত বৈলছড়ী ইউনিয়নের জেলেপাড়ার অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ক্লাব অব চিটাগং।

ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় একশত অসহায় মানুষের মাঝে একবেলার রান্না করা রাতের খাবার এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় এলাকার সনাতনী জেলে পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ট্রেজারার লায়ন মানস বড়ুয়া, বৈলছড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মোহাম্মদ রমিজ উদ্দিন, কাজী সাঈদ। এছাড়াও উপস্থিত ছিলেন তমাল জলদাশ, রনজিৎ জলদাশ, বাবুল জলদাশ, সুভাষ জলদাশ, গোপাল জলদাশসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় লায়ন মোহাম্মদ আইয়ুব বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। লায়ন্স ক্লাব অব চিটাগং ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

সহায়তা পেয়ে উপকারভোগীরা লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুর্যোগকবলিত মানুষের পাশে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স