চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর অনেক শিক্ষার্থীর বই-খাতা, স্কুল ব্যাগ ও অন্যান্য শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যাওয়ায় তাদের শিক্ষাজীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রম শুরু করেছে বাঁশখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থীর শিক্ষা উপকরণ বন্যায় নষ্ট হয়েছে বা হারিয়ে গেছে, তারা নির্ধারিত অনলাইন ফরম পূরণের মাধ্যমে সহায়তার জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, স্কুল ব্যাগ, ক্যালকুলেটর, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থীর পড়ালেখা যেন বন্ধ না হয়ে যায়, সেই লক্ষ্য থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আবারও নতুন উদ্যমে শিক্ষাজীবনে ফিরে আসুক।”
সহায়তা পেতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফরমের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে তথ্যটি পৌঁছে দিতে সবাইকে সংবাদটি শেয়ার করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
আবেদনের লিংক: https://forms.gle/EioUA8zbc2ckBorB6
দৈনিক চট্টগ্রামপোস্ট