ঢাকা | বঙ্গাব্দ

বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ চান চসিক মেয়র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ চান চসিক মেয়র ছবির ক্যাপশন: চসিক মেয়র
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আসন্ন বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, ম্যানহোলের ঢাকনা স্থাপন, ঝুঁকিপূর্ণ খাল-নালার পাশে রেলিং নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (১ মে) নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র বলেন, গত বছর যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছিল, সেগুলো চিহ্নিত করে আগাম করণীয় নির্ধারণ করতে হবে। প্রয়োজন হলে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ স্থানে পাম্প বসানোর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, প্রবল বর্ষণের সময় পরিস্থিতি পর্যবেক্ষণে নগরের অন্তত ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। যেসব ম্যানহোলের ঢাকনা নেই বা চুরি হয়ে গেছে, সেগুলো দ্রুত প্রতিস্থাপন এবং ঝুঁকিপূর্ণ খাল ও নালার পাশে রেলিং নির্মাণের নির্দেশনাও দেন তিনি।

নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে বর্জ্য অপসারণে প্রতিবন্ধকতা রয়েছে এমন স্থানগুলো চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপনের নির্দেশ দেন মেয়র। সভায় রাজস্ব আদায় বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
মেয়র বলেন, চট্টগ্রাম বন্দরের কাছ থেকে সিটি করপোরেশনের প্রাপ্য রাজস্ব আদায় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কনটেইনার ইয়ার্ডগুলোর কর পুনর্নির্ধারণ এবং নতুন ফ্ল্যাটগুলো হোল্ডিং ট্যাক্সের আওতায় এসেছে কি না, তা যাচাইয়ের নির্দেশনা দেন।

এছাড়া চসিকের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী ভবন সংস্কারেরও নির্দেশ দেন মেয়র।
সভায় বিভাগীয় প্রধানরা তাদের নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ