ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী প্রেস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
বাঁশখালী প্রেস ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক আলোচনা ছবির ক্যাপশন: ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক আলোচনা
ad728
বাঁশখালী প্রতিনিধি :

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) বাঁশখালী ইকো পার্কে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশসহ নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
বাঁশখালী প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক পূর্বকোণের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক অনুপম কুমার অভির সভাপতিত্বে এবং সদস্য সচিব দৈনক মানবকন্ঠ ও আলোকিত বাংলাদেশের বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী ইকো পার্কের ফরেস্ট রেঞ্জার ইনচার্জ মো. ইসরাঈল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, যার মধ্যে রয়েছেন দৈনিক ভোরের দর্পনের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শিব্বির আহমদ রানা, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সাংবাদিক রিয়াদুল ইসলাম, দৈনিক দেশের কথার প্রতিনিধি সাংবাদিক ছৈয়দুল আলম, দৈনিক দেশ বর্তমানের প্রতিনিধি সাংবাদিক প্রকাশ বড়ুয়া এবং দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি সাংবাদিক আফনান চৌধুরী সহ বিভিন্ন পেশার মানুষ।



অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি