নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাঁশখালীতে প্রতারণা ও অর্থ আত্মসাৎয়ের মামলায় পরোয়ানাভুক্ত আসামী কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান এলাকার জেবল হোসাইনের ছেলে আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাথরিয়ার নিজ বাড়ি থেকে তকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মো. জোবায়ের নামে আন্দরকিল্লার এক ব্যবসায়ীর দায়েরকৃত এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ২০১৮ সালে মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত আমির হোসেন পলাতক ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেন নামে পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।'
দৈনিক চট্টগ্রামপোস্ট