নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাঁশখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। শনিবার (২২ আগষ্ট) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার থেকে কাথরিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়াত, গাউছিয়া কমিটি বাংলাদেশ ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে জুলুছটি শুরু হয়। পরে কাথরিয়া বাজারসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বাগমারা অলিশাহ (রহ.) মাদরাসা ময়দানে এক সমাবেশে মিলিত হয়। মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরীর সভাপতিত্বে আমির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবু বকর সিকদার, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, হাফেজ আবদুল ওয়াহেদ, মাওলানা আবদুল মালেক আশরাফী, মোহাম্মদ রাসেল চৌধুরী, মাওলানা আবদুর রহমান রেজভী, সার্জেন্ট নুর হোসেন তালুকদার, এডভোকেট মহিউদ্দিন চৌধুরী, মাওলানা আবদুর রহমান আল কাদেরী, হাফেজ জসীম উদ্দীন, হাফেজ নেজাম উদ্দীন, মনিরুল হাসান কামালী প্রমুখ।
দৈনিক চট্টগ্রামপোস্ট