ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিচ্ছেন এস এম আমিরুল মোস্তফা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
বাঁশখালীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিচ্ছেন এস এম আমিরুল মোস্তফা ছবির ক্যাপশন: বাঁশখালীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিচ্ছেন এস এম আমিরুল মোস্তফা
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ


চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়েছে এস এম আমিরুল মোস্তফাকে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের  রাজস্ব বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এস এম আমিরুল মোস্তফাকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ভূমি অফিসে বদলি  করা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মুস্তাফা মুন্না স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, নতুন প্রজ্ঞাপনের ফলে বাঁশখালী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন এস এম আমিরুল মোস্তফা । তাঁর যোগদানের পর ভূমি প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল