ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
বাঁশখালীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ১ ছবির ক্যাপশন: বাঁশখালীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ১
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে অবৈধভাবে সেগুন কাঠ পাচারকালে 
এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ। 

তারা সরকারি সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে এসব কাঠ জব্দ করা হয়।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এবং  জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ সমন্বয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,  চট্টগ্রাম এর এক যৌথ অভিযান পরিচালনা করা হয়।  উক্ত অভিযানে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য বিট সংলগ্ন কাল্লুঘাটা নামক স্থানের আজিজ আহম্মদ এর পরিত্যক্ত বাড়ি থেকে এবং জলদী ৮নং ওয়ার্ড এর নবী হোসেন এর বাড়ি থেকে ৩১ টি সেগুন রব্দা জব্দ সহ 
আরিফুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত আরিফ দীর্ঘ দিন যাবত সংরক্ষিত বনভূমির সেগুন গাছ কর্তন এবং পাচারের সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে । উক্ত অভিযানে উপস্থিত ছিলেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসরাঈল হক, জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা বিজয় মারমা, বাঁশখালী থানার এস আই কামরুল হাসান, গ্রাম পুলিশ,  জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য বিট এবং বাঁশখালী ইকোপার্কের ফরেস্ট স্টাফ গণ। উক্ত অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পিওআর বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস