বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাঁশখালী হামিদিয়া রহিমা আলীয়া মাদ্রাসার মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান মহসিন, এডিশনাল পিপি এড. নাছির উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুল হক চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিএনপি নেতা রেজাউল করিম রেজু, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ডা.আজিজুল হক,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলামের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফেজ মোঃ রমিজ, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা এসএম তৈয়ব, শওকতুল ইসলাম, আবুল কাশেম, মেম্বার জাফর, মোজাম্মেল হক সিকদার, আজিজুর রহমান, মোঃ নাজেম, ফরহাদুল ইসলাম, মহিউদ্দিন, মোঃ হেলাল, রিদুয়ান, দেলোয়ার, মর্তুজা আলী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এতে বাঁশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। এই সরকার জনবান্ধন সরকার তাই ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দৈনিক চট্টগ্রামপোস্ট