ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবা সহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবা সহ আটক ১ ছবির ক্যাপশন: বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবা সহ আটক ১
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি ট্রাকসহ 
হাফিজ হাওলাদার(২৮) নামে একজনকে 
গ্রেফতার করা হয়েছে। 
বৃহস্পতিবার ১৮ জুন ৭ টার দিকে কালীপুর ইউপির গুনাগরি খাস মহলের উত্তর পাশে পেকুয়া টু চট্টগ্রাম আঞ্চলিক সড়কের ইমানদার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চট্টগ্রাম গামী ১টি দেড় টনের ট্রাক, রেজিস্ট্রেশন নং- ঢাকা-মেট্রো-ন-১৩-৯২০৫ তল্লাশী করা হয়। তল্লাশীকালে ট্রাকের চালক হাফিজ হাওলাদার (২৮) এর দেখানো টুলবক্স থেকে  ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করা হয়। আটককৃত হাফিজ হাওলাদার বাগেরহাট জেলা সদর বৈটপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভদ্রপাড়া মৃত জব্বার হাওলাদারের পুত্র। 

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে এস আই আরিফ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ