ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে এনজিও ব্যুরো প্রধান ড. জাকারিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করা হচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বাঁশখালীতে এনজিও ব্যুরো প্রধান ড. জাকারিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করা হচ্ছে ছবির ক্যাপশন: বাঁশখালীতে এনজিও ব্যুরো প্রধান ড. জাকারিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনে কাজ করা হচ্ছে
ad728
বার্তা প্রেরক
মোঃ আবদুস সবুর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসে ত্রাণসামগ্রী, নগদ অর্থ সহায়াতা প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এন.জিও ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া।

এসময় ব্যুরো প্রধান জনাব ড. জাকারিয়া বলেন, শুধু বাঁশখালী উপজেলায় নয় বরং সমগ্র চট্টগ্রামের বন্যা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সম্যক অবগত আছেন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্ধ দিয়েছেন। বর্তমান  পূর্ণবাসনসহ প্রয়োজনীয় সব কাজ করতে সরকার  অঙ্গীকারবদ্ধ। জনাব ড. জাকারিয়া গতকাল শুক্রবার সকাল হতে দিনব্যাপী বাঁশখালী পৌরসভার আস্করিয়া পাড়ার তিন মসজিদ মাঠে দোস্ত এইডের ৩৭ কেজি সম্মলিত ফুড প্যাক, আবুলখায়ের ফাউন্ডেশনের পক্ষে ফুড প্যাক বিতরণ করেন। একই সাথে বিভিন্ন সংস্থার উদ্যোগে অস্থায়ী নির্মিত হেলথ ক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও আল মানাহিলের পক্ষে ৪২কেজি বিশিষ্ট খাদ্য সমগ্রী, ইপসার পক্ষে থ্রিপল বিতরণ, আহসানিয়া মিসনের পক্ষে নগদ অর্থ অনুদান বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র সহকারী সচিব শরীফ আহমদ, বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ওমরসানি আকন, বিশিষ্ট চিকিৎসক ডা. আবীর শাকরান মাহমুদ, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রবিউল হক, এনজিও ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাষ্টার মুহাম্মদ লোকমান, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডিশনাল পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) এডভোকেট লায়ন নাছির উদ্দীন, সাবেক কাউন্সিলর কিবরিয়া আজম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস ছবুর, ফরহাদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এসএম শহিদ, সাহরিয়ার, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের