ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীর সন্তান অজিত কুমার দাশ কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
বাঁশখালীর সন্তান অজিত কুমার দাশ কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন: বাঁশখালীর সন্তান অজিত কুমার দাশ কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ মালেক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা অজিত কুমার দাশ।

নবগঠিত কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনকড়ি চক্রবর্তী। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রশান্ত ভট্টাচার্য। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন বশির আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আফতাব উদ্দিন।

কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মনিরুল ইসলাম (উজ্জ্বল)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহফুজুল হক তালুকদার, আইন-শৃঙ্খলা সম্পাদক আবু বকর চৌধুরী, পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক মেহেদী হাসান, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং দপ্তর সম্পাদক হয়েছেন তাইমুর রহমান।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম. ফজলে করিম, মো. শফিকুল আলম, মো. ইকরামুল হক, মো. ফজলুল এলাহী ও আব্দুল হান্নান।

এর আগে সমিতির উপদেষ্টা মণ্ডলীতে মনোনীত হয়েছেন এস. এম. ফজলুল হক, মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ আবদুস ছালাম, কোহিনুর কামাল, মোহাম্মদ হাসান জ্যাকি ও মোহাম্মদ নুরুল আলম।

কালুরঘাট বিসিকের ইতিহাস

কালুরঘাট বিসিক শিল্পনগরীর তথ্যমতে, চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় ১৯৬০ সালের দিকে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিল্পাঞ্চলটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮০ সালের দিকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে বিসিক শিল্পনগরীটি। শুরুতে ৭১টি শিল্প প্লট নিয়ে যাত্রা করা এ শিল্পাঞ্চল বর্তমানে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত।

শিল্প উন্নয়নে কাজ করার প্রত্যয় অজিত কুমার দাশের

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অজিত কুমার দাশ বলেন, “কালুরঘাট বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। এ দায়িত্ব দেওয়ায় সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিল্প উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বিসিক শিল্পনগরীর সার্বিক উন্নয়ন, শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। একজন শিল্পোদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং শিল্প খাতের বিকাশে অবদান রাখাই আমার অন্যতম লক্ষ্য।

বিশেষ করে তরুণ ও বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ভবিষ্যতেও কাজ করে যেতে চাই। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বিসিক শিল্পাঞ্চলের উন্নয়ন, শিল্পোদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সদস্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিল্প খাতের অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি