ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে A + প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
বাঁশখালী পূজা উৎযাপন পরিষদের  উদ্যোগে A + প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন: বাঁশখালী পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে A + প্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ


বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এস এস সি পরীক্ষায় A + প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বস্ত্র বিতরন ও আলোচনা সভা শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকেলে পৌরসদরস্থ আস্করিয়া সড়কের প্রশিকা অফিস হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক হিসাবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উৎযাপন পরিষদ এর সাঃ সম্পাদক রুবেল দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি ঝন্টু চৌধুরী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা পূজা উৎযাপন পরিষদের সাবেক সাঃ  সম্পাদক পরিমল দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক পরিমল দও, সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, দপ্তর সম্পাদক পরিমল দে, সদস্য রাসেল চৌধুরী, বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের প্রমূখ। 

সাংবাদিক নিশাতা নিশির সঞ্চালনায়  বাঁশখালী পূজা উৎযাপন পরিষদের আহবায়িকা সন্ধ্যা দাশ এর সভাপতিত্বে  আরো বক্তব্য রাখেন বাঁশখালী পূজা উৎযাপন পরিষদ এর সাবেক সাঃ সম্পাদক লায়ন আর কে দাশ রুবেল, সদস্য সচিব মিটু দাশ, যুগ্ন আহবায়ক অজিত দেবনাথ, সংগঠক বিজয় দাশ, সংগঠক সজীব দেব, সংগঠক বিজয় দাশ সহ নেতৃবন্দ।

পরে ২য় অধিবেশনে দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্টিত হয়, এতে বর্তমান আহবায়ক কমিটি বাতিল করে লায়ন আর কে দাশ রুবেল কে নির্বাহী সভাপতি, সন্ধ্যা দাশ কে কার্যকরী সভাপতি,, মিটু দাশ কে  সাঃসম্পাদক ঘোষণা করে বাঁশখালী পূজা উৎযাপন পরিষদ এর নতুন আংশিক কমিটি গঠন করেন।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ