নিউজ ডেস্ক | চট্টগ্রাম
বন্যায় ঘরহারা ব্যক্তিদের সহায়তা তাদের প্রতি অনুকম্পা নয়, সামাজিক দায়বদ্ধতা
চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২৯ আগস্ট শনিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম আয়োজিত পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহবায়ক বরেণ্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক। বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে আরো উপস্থিত ছিলেন বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, অর্থ সম্পাদক অজিত কুমার দাশ, সিনিয়র সদস্য হাসান মোস্তফা, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন, অতিরিক্ত পাবলিক পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাছির উদ্দিন, বাবু বিধান ভট্টাচার্য, এন এ হেলাল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নাফিজ মিনহাজ, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, সমাজকর্মী এনামুল হক, রাশেদ নূরী, মোহাম্মদ শোয়াইব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- 'বন্যায় গৃহহীন ব্যক্তিদের মাঝে পুনর্বাসন বিতরণ তাদের প্রতি অনুকম্পা নয়, সামাজিক দায়বদ্ধতা। মানুষের বিপদে পাশে থাকার এই সংস্কৃতি সমাজে ছড়িয়ে দিতে হবে। বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা
দৈনিক চট্টগ্রামপোস্ট