নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
১৬ এপ্রিল ২০২৬, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের এক গুরুত্বপূর্ণ সভা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক,এনডিইউ, এমবিএ, পিএসসি, পিএইচডি (অব.)।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, সম্মানিত ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, ট্রাস্ট সদস্য এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ ইসলাম, ট্রাস্ট সদস্য ডা. মং তে ঝ, ট্রাস্ট সদস্য ডা. অং চালু, ট্রাস্ট সদস্য জনাব আবদুল কুদ্দুস, ট্রাস্ট সদস্য জনাব মোহাম্মদ নাছির উদ্দিন, ট্রাস্ট সদস্য জনাব এম. আবদুর রহিম, ট্রাস্ট সদস্য এডভোকেট মো. আবু জাফর, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. জাহিদুল ইসলাম।
সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, প্রশাসনিক বিষয়াবলি এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গতিশীল ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট