ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবান ভ্রমণ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
বান্দরবান ভ্রমণ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন: বান্দরবান ভ্রমণ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বান্দরবানে ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া চট্টগ্রামের রাউজানের এক কলেজছাত্র ১১ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তার নাম নাফিজ বিন ফারুকী (২১)।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাফিজ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধাপাড়া বড় বাড়ির ফারুক আহমেদের ছেলে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পরিবারের একমাত্র সন্তান ছিলেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, গত ২৩ মে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন নাফিজ। সেখান থেকে ফেরার পথে বিকেল ৪টার দিকে পটিয়া বাইপাস সড়কে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাফিজ ও চালক ফাহিম গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে নাফিজকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

নিহতের মামা আতিকুল্লাহ মুরাদ বলেন, দুর্ঘটনার পর থেকে নাফিজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনায় আহত ফাহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় কাঁঠালভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ